বক্তারা ইসকনকে আন্তর্জাতিক উগ্রপন্থী ও জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে বলেন, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুলকে হত্যার মধ্য দিয়ে তারা তাদের সহিংস অবস্থান প্রকাশ করেছে। বক্তারা সরকারের প্রতি অবিলম্বে ইসকন নিষিদ্ধ এবং হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
তারা আরও অভিযোগ করেন, ইসকন রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে লিপ্ত, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এছাড়া চিন্ময় দাসের বিরুদ্ধে শিশু-কিশোরদের যৌন নির্যাতন ও ভূমি দখলের অভিযোগ তুলে পুন্ড্ররিকধামে যৌথবাহিনীর অভিযান পরিচালনার দাবি জানানো হয়।
ভারতের নিন্দা প্রকাশের সমালোচনা করে বক্তারা বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে ভারত ঔপনিবেশবাদ কায়েমের চেষ্টা করছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না।”
সমাবেশে লালমনিরহাটের বিভিন্ন মসজিদের মুসল্লিসহ সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply