মোফাখখারুল ইসলাম মজনু একজন অগ্রগামী সাংবাদিক ছিলেন, যিনি লালমনিরহাট প্রেসক্লাব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর অবদান সাংবাদিকতার ইতিহাসে অনস্বীকার্য এবং তিনি এক স্মরণীয় চরিত্র হয়ে থাকবেন।
তিনি দৈনিক দাবানল, দৈনিক বাংলাবাজার, সিএসবি টেলিভিশন, সময় টেলিভিশনসহ অনেক গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সবুজ বাংলা পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মোফাখখারুল ইসলাম মজনুর মৃত্যুতে একাধিক ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যু সাংবাদিকতার জগতের এক অপূরণীয় ক্ষতি। মৃত্যু কালে তিনি স্ত্রী ,সন্তান সহ রেখে গেছেন অসংখ্য গুনগ্রাহী। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply