সোমবার ২৫ নভেম্বর দুপুরে শহরের জরিনা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বেলা ২টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দবির, তাঁর স্ত্রী চামিলী আক্তার ও হাসিনা আক্তারকে আটক করে পুলিশ।
জানা যায়, ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা মানিকগঞ্জের বিভিন্ন এলাকার লোকজনকে বিনা সুদে এক থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলেন। বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে।
ঢাকার শাহবাগে যাঁরা যাবেন, তাঁদের বিনা সুদে ঋণ দেওয়া হবে। ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সোমবার ভোর পাঁচটার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন জরিনা কলেজ মোড় এলাকায় দবির হোসেনের বাড়ির সামনে জড়ো হন।
সেখান থেকে অন্তত ছয়টি বাসে করে ঢাকার শাহবাগের উদ্দেশে রওনা দেন। শাহবাগে যাওয়ার পর পরিস্থিতি খারাপ দেখে ওই বাসে করেই দুপুরে দিকে মানিকগঞ্জে ফিরে আসেন। এরপর দবিরের বাড়ি ঘেরাও করেন বিক্ষুব্ধ জনতা।
নাজমা বেগম নামের এক নারী জানান, শাহবাগ এলাকায় সমাবেশে গেলে এক লাখ থেকে এক লাখ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে দবির ও তার স্ত্রী আমাদের কাছ থেকে ২৫০ টাকা করে নেন। ভোরে জরিনা কলেজ থেকে
ছয়টি বাসে চার শতাধিক নারী-পুরুষ সমাবেশের উদ্দেশে রওনা হই। দবির এলাকার লোক, দবিরকে আমরা আগে থেকেই চিনি, এ জন্য তার কথায় আমরা প্রলুব্ধ হয়ে ঢাকায় গিয়েছিলাম
একই অভিযোগে বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাইর বাসস্ট্যান্ড থেকে দেলোয়ার হোসেন ও জহুরা বেগমকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. জাহিদুল ইসলাম।
এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।




Leave a Reply