1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ড. ইউনূসের শ্রম আদালতে ৫ ও মানহানির ১ মামলা বাতিল

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

ড. ইউনূসের শ্রম আদালতে ৫ ও মানহানির ১ মামলা বাতিল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে দায়ের করা পাঁচটি মামলা ও মানহানির অভিযোগে করা একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পৃথক এসব মামলার আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে।এর মধ্যে ২০১০ সালে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া মানহানির একটি মামলা গত ২৪ অক্টোবর বাতিল করেন বিচারপতি এ কে এম আছাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

এ মামলার আদেশে আদালত বলেন, ২০১০ সালে কোতোয়ালি থানায় করা মামলাটি ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছিল। আর এ হয়রানি করতে আদালতকে ব্যবহার করেছিলেন মামলার বাদী।

অন্যদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলার কার্যক্রমও বাতিল করেছেন। এসব মামলা ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল।

এ বিষয়ে আদেশে আদালত বলেন, এই মামলাগুলো করে আদালতের সময় নষ্ট করেছেন বাদী। শুধু তাই নয়, এসব মামলা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই করা হয়েছে। সে কারণে শ্রম আদালতে করা এই পাঁচটি মামলা বাতিল করা হলো।

উল্লেখ্য, গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews