1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ঘাটাইলে আল আমিন হত্যাকারীদের বিচার দাবিতে সড়ক অবরোধ

  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

ঘাটাইলে আল আমিন হত্যাকারীদের বিচার দাবিতে সড়ক অবরোধ

রেজাউল করিম রাজু, ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধে আল আমিন(৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকার সর্বস্তরের জনগন। শনিবার( ১৬ নভেম্বর) বিকেলে ৪টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পেচারআটা মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় আল আমিনের লাশ টাঙ্গাইল থেকে ময়নাতদন্ত শেষে এলাকায় পৌঁছলে লাশ রেখে সড়ক অবরোধ করেন তারা। এ সময় ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় ধলাপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যেয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ^াস দিলে তারা অবরোধ তুলে নেয়।

স্থানীয় সামাজিক সংগঠনসহ মানববন্ধনে অংশ নেন নিহতের পরিবার ও এলাকাবাসী। এলাকাবাসীর আল আমিন এর হত্যাকারীর মূল আসামী মুনছুর আলীকে দ্রুত গ্রেফতার ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে স্লোগান দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক বলে তারা গভীরভাবে শোকাহত। এতে ক্ষিপ্ত এলাকাবাসী হত্যার সাথে জড়িত সকল সন্ত্রাসী চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী নেশাখোর আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক দাবি জানান ।

স্থানীয়রা জানান, কোনাবাড়ি গ্রামের মো. রিপন ও আল মুনছুর গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ। আল আমিন সম্পর্কে মুনছুর ও রিপনের চাচাতো ভাই। তাদের মধ্যে ১২ শতাংশ জমি নিয়ে বিরোধ। এর আগে এই জমি নিয়ে একটি মামলা হয়। গতকাল শুক্রবার পারিবারিকভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেন তারা। পারিবারিক রায় মেনে না নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্স হয়।

চোখে-মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারে। এতে আল আমিনসহ আহত হন আরো ৮ জন। পরে স্থানীয়রা গুরতর অবস্থায় আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, আল আমিন হত্যা মামলায় ৬ জন আসামীকে আটক করা হয়েছে। বাকীদেরও গ্রেফতারের চেষ্টা আব্যাহত আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews