1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভূঞাপুরে নিউ লাইফ ব্লাড ব্যাংকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে

ভূঞাপুরে নিউ লাইফ ব্লাড ব্যাংকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

“স্বেচ্ছায় করবো রক্তদান, বাঁচবে কোটি প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে “নিউ লাইফ ব্লাড ব্যাংক” এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ১৫ থেকে ২৫ বছর বয়সী শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয় এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কার্ড প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন- নিউ লাইফ ব্লাড ব্যাংকের উপদেষ্টা সভাপতি মামুন সরকার, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক কোরবান আলী তালুকদার, অর্থ সম্পাদক আবু সাহেদ, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম শুভ, কার্যকরি সদস্য আমিনুল ইসলাম, মির্জা মোঃ মাসুদ রানা, মনিরুজ্জামান সিয়াম, শেখ রাকিবুল হক রাব্বি, সদস্য আতিকুল ইসলাম রাতুল প্রমুখ।

গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ মিয়া বলেন, ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবে। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই এবং সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই।

সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক কোরবান আলী তালুকদার বলেন- আমাদের এই সংগঠনটি শিক্ষার্থীদের মাধ্যমে ঢাকা বিভাগের মধ্যে রোগীদের জরুরী প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ করে থাকে। নিউ লাইফ ব্লাড ব্যাংকের মাধ্যমে সামাজিক কাজগুলোর মধ্যে নবীনদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় একটি কর্মসূচি। এই কার্যক্রমের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা তাদের রক্তের গ্রুপ জানতে পারবে এবং পাশাপাশি অনেকেই রক্তদানে উৎসাহিত হবে বলে আশা করি।

এসময় সংগঠনের সভাপতি সাংবাদিক মামুন সরকার বলেন- আমাদের নিউ লাইফ ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করেছি। সকাল থেকে শিক্ষার্থীরা বিনামূল্যে এখানে রক্তের গ্রুপ পরীক্ষা করছে। রক্তের গ্রুপ পরিক্ষার পাশাপাশি আমাদের ব্লাড ব্যাংকের সদস্য সংগ্রহ করা হয়। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করে থাকি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews