1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পুলিশের হাতে কামড় দিয়ে পালালো যুবলীগ নেতা, ওসিসহ আহত ৭

  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

পুলিশের হাতে কামড় দিয়ে পালালো যুবলীগ নেতা, ওসিসহ আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (১১ নভেম্বর) পুলিশ বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই নাসির উদ্দিন, এসআই মো. সামিম ভূঁইয়া, এএসআই রমজান চৌধুরী, এএসআই মো. আব্দুর রসিদ, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই বিল্লাল হোসেন এবং পুলিশ সদস্য মো. সাদ্দাম হোসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারি পারোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। আসামি হালিম মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, ‘হালিম মিয়া আওয়ামী লীগের একজন দুর্ধর্ষ ক্যাডার, কুখ্যাত সন্ত্রাসী ও যুবলীগ নেতা। তাকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় হঠাৎ তার সমর্থকরা পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এ সময় আসামি হালিম মিয়া আমাকেসহ আরও কয়েকজন পুলিশ সদস্যকে কামড় দেন।’

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews