1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনতাইকারী রাখি র‌্যাবের হাতে আটক

  • শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনতাইকারী রাখি র‌্যাবের হাতে আটক

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া অফিস :

কুষ্টিয়ার দৌলতপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের মামলায় রাকিবুল ইসলাম রাখি (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ কুষ্টিয়া । বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা।

এর আগে, বুধবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিবুল ইসলাম রাখি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের হাফিজুল সরদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা চলমান আছে। রাখি মাদক ও অস্ত্র কারবারির সঙ্গে জড়িত। এছাড়াও দৌলতপুরে চর অঞ্চলে তিনি নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।

জানা গেছে, গত শনিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের মানিকদিয়াড় এলাকায় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়ির ভিতরে ঢুকে হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাই করা হয়। সেই ব্যাগে ৫ লাখ টাকা ছিল। এছাড়াও স্বর্ণের একটি চেইন ও মোবাইল ছিনতাই করা হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে গত ৫ নভেম্বর দৌলতপুর থানায় একটি মামলা করেন।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী নূরুল ইসলাম দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামে মৃত শের আলীর ছেলে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় আসামি রাখিকে গ্রেপ্তার করা হয়েছে। কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাব টিম অভিযান চালিয়ে দৌলতপুরের আবেদের ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews