1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চলন্ত বাসে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায়, যবিপ্রবির কর্মচারী সাময়িক বরখাস্ত

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

 চলন্ত বাসে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায়,

যবিপ্রবির কর্মচারী সাময়িক বরখাস্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক কর্মচারী সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। পাশাপাশি এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হওয়া কর্মচারী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ল্যাব সহকারী মনিরুজ্জামান। আর ভুক্তভোগী শিক্ষার্থী হলেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অভিযুক্ত কর্মচারীর বিচারের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।

লিখিত অভিযোগ, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যবিপ্রবি ক্যাম্পাস থেকে মনিরামপুরগামী বাসে সোমবার অভিযুক্ত মনিরুজ্জামান ভুক্তভোগী শিক্ষার্থীর পেছনে সিটে বসেছিলেন।

এক পর্যায়ে মনিরুজ্জামান জানালার পাশের ফাঁকা জায়গা থেকে ছাত্রীর গায়ে হাত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনার পরে ওই শিক্ষার্থী মঙ্গলবার সকালে তার সহপাঠীদের বিষয়টি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের মনিরামপুরগামী বাস ক্যাম্পাসে প্রবেশ করলে বাস থেকে অভিযুক্ত মনিরুজ্জামানকে নিচে নামান।

এ সময় তার সহপাঠী শিক্ষার্থীরা তাকে (মনিরুজ্জামান) চড় থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে আইপিই বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ জানালে অভিযুক্ত কর্মচারীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত মনিরুজ্জামানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews