আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি চালিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে সাবেক আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয় এবং বর্তমানে শাহবাগ থানায় রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে।
ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে এ বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের এই বর্বরোচিত ঘটনার ভিডিও প্রকাশ পায়। ভিডিওতে দেখা যায়, পুলিশের ভেস্ট ও হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি একটি ভ্যানে মরদেহ স্তূপ করে রাখছে। পরে সেই মরদেহগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
ওসি সায়েদ সেদিন সিভিল পোশাকে উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনাটি প্রত্যক্ষভাবে পরিচালনা করেন। উপস্থিত অন্য কর্মকর্তারা জানিয়েছেন, সায়েদের নির্দেশে আশুলিয়া থানার কয়েকজন পুলিশ সদস্য পেট্রোল এনে মরদেহ পোড়ানোর প্রক্রিয়া সম্পন্ন করেন।

অনলাইন ডেস্ক
Leave a Reply