ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতার অভিযোগে ২০ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নিজামূল কবীরের সই করা অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তথ্য অধিদপ্তর জানায়, জুলাই-আগস্টে ছাত্র ও জনতার আন্দোলনের বিরোধিতা করার কারণে এই সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে, আরও যারা আন্দোলনের বিরোধিতায় সংশ্লিষ্ট ছিলেন, তাদের কার্ডও পর্যায়ক্রমে বাতিল করা হবে।
বাতিল হওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন—প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল হক, ওমেনআই২৪.কমের প্রকাশক ফরিদা ইয়াসমিন, এবং বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী।

নিউজ ডেস্ক:
Leave a Reply