ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের (৭৯৩) ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার ফলে মধ্যরাতে দেশের বিভিন্ন স্টেশনে অপেক্ষমান যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে। শিডিউল অনুযায়ী ট্রেনটির ২৪ অক্টোবর রাত সাড়ে ১১টায় ছাড়ার কথা ছিল। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আধাঘণ্টা বিলম্বে ছাড়ে এবং প্ল্যাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভূত হয়, যার পরপরই ট্রেন থামে। দেখা যায়, ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে এবং লাইনের পাত ভেঙে গেছে। ট্রেনের গতি কম থাকায় কেউ আহত হননি।
দুর্ঘটনার কারণে পঞ্চগড় এক্সপ্রেসের নির্ধারিত সময়ে না পৌঁছানোয় বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা নানা দুর্ভোগের মুখে পড়েছেন।
অনেকেই ফেসবুক গ্রুপে ট্রেনটির আপডেট জানার চেষ্টা করছেন।

Leave a Reply