1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গৃহকর্মীকে পাশবিক নির্যাতনকারী দিনাত জাহান রিমান্ডে

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

গৃহকর্মীকে পাশবিক নির্যাতনকারী দিনাত জাহান রিমান্ডে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার কিশোরী গৃহকর্মীকে গা শিউরে ওঠা পাশবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দিনাত জাহান আদরকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২০ অক্টোবর) গ্রেপ্তার জিনাত জাহান আদরের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবাদুর রহমান। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার দুপুরে ১৩ বছর বয়সী গৃহকর্মী কল্পনাকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় নৃশংস নির্যাতনকারী তরুণী জিনাত জাহান আদরকেও

জানা গেছে, চার বছর ধরে কল্পনাকে অমানসিক নির্যাতন করা হচ্ছে। বিনা কারণে মারধরের পাশাপাশি তাকে খাবারও দেওয়া হতো না ঠিকমতো। গুরুতর অসুস্থতা নিয়ে করতে হতো কাজ। কাঠ দিয়ে পিটিয়ে ভেঙে ফেলা হয়েছে সামনের চারটি দাঁত। চুল সোজা করার ইলেকট্রিক মেশিন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে দুই হাত। 

নির্মম নির্যাতনে গৃহকর্মী কল্পনার পচন ধরা পা

প্রতিবেশীরা জানান, নির্যাতনে অভিযুক্ত দিনাত জাহান আদর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। বর্তমানে কিছুই করেন না। বাসায় এক ভাই ও বন্ধুরা আসে মাঝে মাঝে। নির্যাতনের বিষয়ে তারা কিছুই টের পাননি।

ভাটারা থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম জানান, শিশুটির পরিবারের খোঁজ চলছে।আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজে কল্পনাকে দেখতে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন,

ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং এই নির্মম আচরণ মানবাধিকারের লঙ্ঘন। আজকাল গৃহকর্মীদের ওপর প্রায়ই নির্যাতন ও অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এ ধরনের অপরাধকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া বা এ ব্যাপারে শিথিলতা দেখানোর সুযোগ নেই।

গৃহকর্মীদের অধিকার সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কমিশন এরই মধ্যে গৃহকর্মী নির্যাতনবিরোধী আইনের একটি খসড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানান তিনি।

এ সময় তিনি আহত গৃহকর্মীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিতের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews