চাটখিল উপজেলার আয়তন ১৭০.৪২ কিলোমিটার, প্রাচীন যুগ থেকে এই উপজেলায় সব ধর্মের মানুষ একসাথে বসবাস করছে ,বিশৃংখল এবং নোংরা চাটখিল বাজারকে শৃংখল এবং পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করেছিলেন চাটখিলের সাবেক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। রাজনৈতিক সদিচ্ছা এবং সময়ের অভাবে তিনি করতে পারেননি।
এবার যদি চাটখিল বাজার কে পরিচ্ছন্ন এবং শৃঙ্খলায় ফেরানো না যায় তাহলে হয়তো আর কোনদিন যাবে কিনা সন্দেহ আছে। চাটখিলের বর্তমান নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীনের এই মহৎ পরিকল্পনা বাস্তবায়নে আমরা সবাই যে যার জায়গা থেকে সহযোগিতা করবো।
নিচে ইউএনও মহোদয় শেখ এহসান উদ্দীনের Uno Chatkhil আইডি থেকে করা এ সংক্রান্ত পোস্ট টি তুলে ধরা হলো। সম্মানিত চাটখিলবাসী,সাম্প্রতিক অবৈধভাবে ফুটপাথ দখল উচ্ছেদ অভিযানে আপনাদের সকলের অভূতপূর্ব সহযোগিতা পেয়েছে প্রশাসন। এখন দরকার আমাদের সকলের সচেতনতা।
ইতিমধ্যে অনেকেই পুনরায় রাস্তা দখল করছেন, সামাজিক ভাবে তা প্রতিরোধ করার জন্য আহবান জানাচ্ছি। প্রশাসনের কাছে অনেকেই সেই ছবি পাঠাচ্ছেন, উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর উদ্যোগে শীঘ্রই পুনরায় কঠোর অভিযান পরিচালনা করা হবে। এছাড়া যানযট নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পৌরসভা হতে পরিকল্পিত কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
একটি সুন্দর, পরিকল্পিত ও পরিচ্ছন্ন চাটখিল বিনির্মাণে উপজেলা প্রশাসনের সার্বিক পরিকল্পনা ও তথ্যচিত্র নিয়ে এই ‘ স্বপ্নযাত্রা’ ।
সকলে মিলে এই স্বপ্নযাত্রাকে সফল করে একটি সুন্দর চাটখিল গড়ে তুলি।

Leave a Reply