1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চ্যালেঞ্জ শেষ হয়নি, ফ্যাসিস্টের দোসররা বিভ্রান্ত করে যাবে: সারজিস

  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

চ্যালেঞ্জ শেষ হয়নি, ফ্যাসিস্টের দোসররা বিভ্রান্ত করে যাবে: সারজিস

২০২৪ সালের সফল অভ্যুত্থানের পরেও চ্যালেঞ্জ শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। সবাইকে সতর্ক করে তিনি বলেছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টের দোসররা আপনাদের বিভ্রান্ত করবে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বৃহত্তর মিরপুর আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, জনগণের নির্বাচনে একটি সরকার যতক্ষণ ক্ষমতায় না আসবে, ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আপনাদের মাঝে আসবে। আপনাদের বিভ্রান্ত করবে। বিভিন্ন ঘটনার মুখোমুখি আপনাদের দাঁড় করাবে। আপনাদের ক্ষতিগ্রস্ত করে তারা ফায়দা লুটবে। সবাইকে যার যার জায়গা থেকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ক্যাডাররা ছাত্র-জনতার ওপর গুলি করেছিল, হামলা করেছিল। তাদের যেকোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে। নইলে তারা আবার অন্য কোনো বিশৃঙ্খলাকারী হিসেবে ফিরে আসবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক আরও বলেন, একটি কথা সবসময় মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না- অভ্যুত্থানের সময় যারা রাজপথে ছিল, তারা পরীক্ষিত সৈনিক। তারা সত্যিকারের বন্ধু।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews