1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চোখের সামনে পুড়ে ছাই হকার হেলালের স্বপ্ন

  • শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে

চোখের সামনে বৈদ্যুতিক শর্ট র্সাকিটের আগুনে পুড়ে ছাই হয়েছে গোবিন্দগঞ্জ শহরের পত্রিকার হকার হেলাল উদ্দিনের স্বপ্নের ছোট্ট সংসার।

হেলাল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামে মৃত আবুল কাশেমের ছেলে।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
এ সময় বৈদ্যুতিক লাইন চালু থাকায় সাহায্য করতে প্রতিবেশীরা কেউ কাছে যেতে না পারায় সবার চোখের সামনেই পুড়ে যায় বাড়িটি।

হেলাল জানান, প্রতিদিনের মতোই শুক্রবার সকালেও তিনি গোবিন্দগঞ্জ শহরে যান পত্রিকা বিক্রি করতে। সেখান থেকে ফোনে আগুন লাগার খবর পেয়ে বাড়িতে ফিরে দেখেন তার দুটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় হেলালের স্ত্রী ও মা ঘরে তালা দিয়ে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। মাত্র পাঁচ মিনিটের এ আগুনে ঘরের ভেতরে বাক্সের মধ্যে রাখা বাড়ি তৈরির জন্য সঞ্চিত নগদ ৬০হাজার টাকা, ৫ হাজার টাকার প্রাইজবন্ড, বিছানা, আসবাবসহ সব পুড়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন হেলাল।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান ও স্থানীয় ইউপি সদস্য শাহীন শেখ ঘটনাস্থল থেকে জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিলেও আগুন নিভে যাওয়ার খবর পেয়ে মাঝ পথ থেকে ফিরে যায়।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে যথাসাধ্য সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।সূত্র: বাংলানিউজ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews