1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

দেশে যতবার গনতন্ত্র হোঁচট খেয়েছে বিএনপি পুনরুদ্ধার করেছে- টুকু

  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

দেশে যতবার গনতন্ত্র হোঁচট খেয়েছে বিএনপি পুনরুদ্ধার করেছে- টুকু 

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

 বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একটি ফ্যাসিবাদীর বিদায় হয়েছে, বাংলাদেশে যাতে আর কোন দিন ফ্যাসিবাদী স্বৈরাচারের আবির্ভাব না ঘটে।

এই দেশে যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি ও বিএনপি’র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন ও পূজারীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র। এই ভূ-খণ্ডে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান যারাই বসবাস করি তাদের পরিচয় একটাই। সেটা হলো আমরা সবাই বাংলাদেশী। এই বাংলাদেশ সকলের, কারো একার নয়।

একটি কৃতিত্ববাদী স্বৈরাচারী সরকারের বিদায় হয়েছে। এই স্বৈরাচারী সরকার দেশটিকে তাদের নিজস্ব সম্পদ মনে করতেন। যেই জন্য তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপর গুলি করেছে। তারা অসংখ্য নেতাকর্মীদের নির্যাতন, ঘুম-খুন করেছে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই ভাই ভাই হিসেবে বসবাস করতে চায়। হিন্দু সম্প্রদায়ের এই দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় সেজন্য আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের পাশে দাঁড়িয়েছি।

এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস সহ উপজেলা,

পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৌর এলাকার ঘাটান্দি ঋষিপাড়া ও অলোয়া সহ মোট ৭টি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন সুলতান সালাউদ্দিন টুকু।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews