জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে ২০থেকে ২৫ জন সন্ত্রাসী তার বাসায় ঢুকে তামিমকে বেড়ক মারধর করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিজেদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে বিরোধ চলছিল তামিমের সাথে।
তামিমের বাবা অভিযোগ করেন, প্লেসান্ট প্রোপার্টিস নামের ডেভেলপার কোম্পানির কর্ণধার শেখ রবিউল আলম রবির নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির এক কর্মী মারা গেছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।

Leave a Reply