1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মশককর্মী পরিচয়ে দেশত্যাগের চেষ্টা কাফীর, পাসপোর্টের ডিএডি বরখাস্ত

  • মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

মশককর্মী পরিচয়ে দেশত্যাগের চেষ্টা কাফীর, পাসপোর্টের ডিএডি বরখাস্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর পরই দেশত্যাগের জন্য নতুন পাসপোর্ট করিয়েছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী। পরিচয় গোপন করে সিটি করপোরেশনের মশার ওষুধ ছিটানোর কর্মী পরিচয়ে পাসপোর্টটি নিয়েছিলেন তিনি। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাফীকে গ্রেপ্তারের পর ধরা পড়ে বিষয়টি। আর এ ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ায় সাময়িক বরখাস্ত হয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর আলম।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদ এসব তথ্য তুলে ধরেন।তিনি বলেন, ‘বিষয়টি ধরা পড়ার পর ভুয়া তথ্য দিয়ে নেওয়া সেই পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ায় পাসপোর্ট অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

আবু আসাদ বলেন, ‘আবদুল্লাহিল কাফী পুলিশ কর্মকর্তা হিসেবে নেওয়া তার সরকারি পাসপোর্ট ফেরত দিয়ে পরিচয় গোপন করে সিটি করপোরেশনের কর্মী হিসেবে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। এ জন্য তিনি সিটি করপোরেশনের জাল অনাপত্তি জমা দেন।’

তিনি বলেন, ‘আগারগাঁওয়ের পাসপোর্ট দপ্তরে ওই পুলিশ কর্মকর্তা সাধারণের বেশে এসে সবার জন্য নির্ধারিত কাউন্টারে পাসপোর্টের জন্য আবেদন করেন। পাসপোর্টের জন্য জমা দেওয়া আবেদনপত্রের সঙ্গে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্প্রে ম্যান সুপারভাইজার পদ থেকে ইস্তফা দেওয়ার কাগজ জমা দিয়েছিলেন।’

সংবাদ সম্মেলনে আবু আসাদ আরও বলেন, ‘গত ১৫ আগস্ট আবেদন করেন তিনি। সেদিনই তিনি সাধারণ পাসপোর্ট পেয়ে যান। জরুরি ফি জমা দেওয়ায় নিয়ম অনুযায়ী ওইদিনই পাসপোর্ট পান তিনি। তথ্য গোপন ও জাল কাগজপত্রের বিষয়টি ৪ সেপ্টেম্বর জানার পর পুলিশ কর্মকর্তা কাফীর নতুন পাসপোর্ট বাতিল করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।’

পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘৯ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে জবাব দেন। ওইদিন অভিযুক্ত জাহাঙ্গীর আলম তার গাফিলতির কথা স্বীকার করেন। পরে সবকিছু যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর রোববার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্তে আরও কারও গাফিলতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সাধারণ পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করলে গত ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে আবদুল্লাহিল কাফীকে আটক করা হয়। এরপর তাকে হাজারীবাগে অপহরণ করে নির্যাতনের অভিযোগে করা এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে আবদুল্লাহিল কাফীকে বরখাস্ত করা হয়।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট ও ইমিগ্রেশন) সেলিনা বানু, সিস্টেম অ্যানালিস্ট নজরুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews