1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পুলিশ দেখে খালে ঝাঁপ, অতঃপর..

  • সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

পুলিশ দেখে খালে ঝাঁপ, অতঃপর..

পটুয়াখালীর মির্জাগঞ্জের ধর্ষণ মামলার আসামি বেলাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করতে গিয়ে তুলকালাম কাণ্ডের সৃষ্টি হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কচুরিপানা ভরা খালে ঝাঁপ দেন বেলাল। সঙ্গে সঙ্গে পুলিশও ঝাঁপ দেয় খালের পানিতে, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় তাকে আটক করতে সক্ষম হয়।

রোববার (৬ অক্টোবর) বিকেলে মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আসামি বেলাল নিজ গ্রামের একটি খালের পাড়ে কাজ করছিল। এ খবর পেয়ে তাকে আটক করতে অভিযানে নামে মির্জাগঞ্জ থানা পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কচুরিপানায় ভর্তি খালের পানিতে ঝাঁপ দেন। পরে তিন ঘণ্টার চেষ্টায় কচুরিপানার মধ্য থেকে বেলালকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মো. বেলাল হোসেন মির্জাগঞ্জ থানায় করা একটি ধর্ষণ মামলার আসামি। গত জুলাই মাসে বেলাল হোসেন ও বশির উদ্দিনের নামে একটি ধর্ষণ মামলা করেন এক নারী। মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন।

মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক বলেন, আসামি বেলাল দূর থেকে আমাদের চিনতে পেরে খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার মধ্যে লুকিয়ে পড়ে। সে খুব চালাক প্রকৃতির লোক। তাকে কচুরিপানার মধ্যে থেকে ধরতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।

মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, এসআই মো. এনামুল হকের নেতৃত্বে সঙ্গী ফোর্সসহ অভিযানে অনেক চেষ্টার পর বেলালকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews