1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে আমাদের বক্তব্য উপস্থাপিত হয়েছে: ইসলামী আন্দোলন

  • সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে আমাদের বক্তব্য উপস্থাপিত হয়েছে: ইসলামী আন্দোলন

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ পরবর্তী ব্রিফিংয়ে চরমোনাই পীরের বক্তব্য কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম শনিবার (৫ অক্টোবর) ৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ের সংবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনলাইন,

সময় টেলিভিশন অনলাইন, আরটিভি অনলাইন, বাংলাদেশ প্রতিদিন অনলাইন, বাংলাদেশ জার্নাল, আলোচিত বাংলাদেশ ও বার্তাবাজারসহ কোনো কোনো গণমাধ্যম পীর সাহেব চরমোনাই বলেননি এমন মনগড়া শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে। যে কারণে সরাসরি প্রচারিত সংবাদের সঙ্গে উপরোল্লিখিত গণমাধ্যম সমূহের সংবাদে পাঠক মিল খুঁজে না পেয়ে বিভ্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, প্রকাশিত বিভ্রান্তিকর ২টি শিরোনাম হলো- ১. ‘আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশ নিতে না পারে-ইসলামী আন্দোলন বাংলাদেশ’ ২. ‘নির্বাচনে আওয়ামী লীগ কে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’।

অথচ এ প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই গণমাধ্যমের সামনে বলেছিলেন, ‘স্বৈরাচার, খুনি এবং ফ্যাসিস্ট যারাই হোক তারা যাতে নির্বাচন করার সুযোগ না পায় এটাও আমরা উপদেষ্টাদেরকে বলেছি।’

গাজী আতাউর রহমান বলেন, পীর সাহেব চরমোনাই কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখার মতো কোনো শব্দ উচ্চারণ না করার পরেও ‘আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে’ এমন কথা তার নামে চালিয়ে দেওয়া গণমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে। দেশের মানুষ প্রত্যাশা করে গণমাধ্যম বস্তুনিষ্ঠ থেকে দায়িত্ব পালন করবে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews