1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাজবাড়ীতে মহাসড়কে গাছ ফেলে ডাকাতি, জিনিসপত্র লুটপাট

  • রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে মহাসড়কে গাছ ফেলে ডাকাতি, জিনিসপত্র লুটপাট

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ৬ থেকে ৭টি যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে ডাকাত দল কয়েকজনকে আহত করেছে বলেও ভুক্তভোগীরা জানিয়েছেন।

শনিবার গভীর রাতে পাংশা উপজেলার পাছপাড়া গোপালপুর শিহর আমতলী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, ডাকাতির চেষ্টা করা হয়েছে কোনো যাত্রীর কাছ থেকে কিছু খোয়া যায়নি।পুলিশ বলছে, খবর পেয়ে পাংশা ও কুষ্টিয়ার খোকশা থানার টহল দল ঘটনাস্থল থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।

রোববার (৬ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন।তিনি বলেন, শনিবার রাত আড়াইটার দিকে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। খবর পেয়ে পাংশা থানা ও খোকশা থানার টহল পুলিশ যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। পরে রাস্তা থেকে সব গাছ সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

এর এক সপ্তাহ আগেও রাত ২টার দিকে পাংশার গান্ধিমারা হাইওয়ে থানার কাছাকাছি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।

ডাকাতির কবলে পড়ে সড়কে আটকে ছিলেন কুষ্টিয়াগামী রোজিনা পরিবহনের যাত্রী ও একটি জাতীয় দৈনিক পত্রিকার কুমারখালী প্রতিনিধি কে এম আর শাহিন। তিনি শনিবার রাত ২টার দিকে তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এইমাত্র ডাকাতির কবল থেকে বেঁচে গেলাম। মহান আল্লাহ তায়ালা সহায় ছিলেন।

ঢাকা থেকে ফেরার পথে রাত ২টার সময় রাজবাড়ী অংশের সীমানায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। অল্পের জন্য রোজিনা পরিবহনে আমি ও অন্যান্য যাত্রীরা ডাকাতের কবল থেকে বেঁচে গেলেও আমাদের গাড়ির সামনের ৫ থেকে ৭টি বাস, ট্রাক ও প্রাইভেটকারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। এসব পরিবহনে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা, মুঠোফোন ও দামি মালামাল লুটে নিয়েছে ডাকাত দল। পরিস্থিতি বেগতিক দেখে আমি খোকসা ও পাংশা থানা-পুলিশকে জানালে দ্রুত দুই দিক থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনের সুপারভাইজার আবু জাফরসহ স্থানীয় কয়েকজন জানান, পাংশার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর শিহর আমতলা কবরস্থানের সামনে ডাকাতি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী এখন ডাকাতের অভয়রণ্য। প্রায় প্রতিরাতেই হচ্ছে ডাকাতি, আজ আমিও এর শিকার। দুঃখ প্রকাশ করার ভাষা নেই।’

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews