1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গোল্ডেন লাইন পরিবহনের ভাড়া কমানোর দাবিতে আমরণ অনশন

  • রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

গোল্ডেন লাইন পরিবহনের ভাড়া কমানোর দাবিতে আমরণ অনশন

ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের ভাড়া নৈরাজ্য বন্ধ ও ভাড়া কমানোর দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টা থেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ আমরণ অনশন শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন চলবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবরার নাদিম ইতু।

অনশনকারীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়া ৩৭০ টাকা, কিন্তু এরা নিচ্ছে ৪০০ টাকা। এছাড়া এই ভাড়া দ্বিগুণ হয়ে যায় ধর্মীয় উৎসবসহ বিশেষ দিনগুলোতে। এসব বন্ধ করে সরকার নির্ধারিত ভাড়া নেওয়ার দাবি জানান তারা।

তারা দাবি করেন, বিভিন্ন সময়ে স্বাভাবিকের তুলনায় কিলোমিটার বেশি দেখিয়ে যাত্রীদের কাছে থেকে ভাড়া বেশি আদায় করে, এটা অনৈতিক। এটা বন্ধ করতে হবে।

এ সময় ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা, কাজী রিয়াজ, মেহেদী হাসান, সাইদ খান, রাফসান হিমেল, সিফাত, রিফাত, আদনান, নিরব, ইমতিয়াজ, শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক মো. বাচ্চু মিয়া বলেন, অনশনের বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা গণমাধ্যমকে বলেন, আমরা দ্রুতই অনশনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews