1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পুলিশের গাড়িতে ছিনতাই, মোবাইল-টাকা খোয়া

  • বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

ঢাকায় কাজ শেষে ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ছিনতাইকারীর কবলে পড়েছে বগুড়া পুলিশের একটি গাড়ি। এসময় দুইটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের কড্ডার সদান্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ঘটনা নিশ্চিত করে বলেন, বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে সিরাজগঞ্জের কড্ডার সদান্দপুর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা পুলিশের দুই মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, রাতে মহাসড়কের পশ্চিম থানা পুলিশের টহল গাড়ি কোথায় ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোছাদ্দেক হোসেন বলেন, পুলিশের গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে আমি জানি না। তবে এ বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বলেন, হাইওয়য়ে এলাকায় পুলিশের সঙ্গে ছিনতাই বা ডাকাতির হয়েছে এমন কোনো খবর শুনিনি। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে আমি তা জানি না। আমাদের টহলের এরিয়া উল্লাপাড়ার উপজেলার নলকা সেতু পর্যন্ত। নলকা সেতুর পূর্ব থানা পুলিশ বিষয়টি দেখবে।

এদিকে, বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, মহাসড়কে ডাকাতির ঘটনাটি সিরাজগঞ্জে হয়েছে। বর্তমানে (ওসি) স্যার সিরাজগঞ্জে অবস্থান করছেন। তদন্তের স্বার্থে ডাকাতের কবলে পড়া পুলিশ সদস্যের নাম পরিচয় প্রকাশ করা সম্ভব না। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews