লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনির উদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম- দুর্নীতির অভিযোগ ওঠেছে।
জানা যায়, পহেলা জানুয়ারী ২৪ হইতে ৩১ জুলাই ২৪ পর্যন্ত শিক্ষার্থীদের নিকট জন প্রতি মোট ১৩৭০ হইতে ২১০০ করে মোট পাঁচ লক্ষ আটান্ন হাজার একশত ত্রিশ টাকা রশিদ মুলে আদায় করেছেন।
যাহা বিদ্যালয়ের নামে পূবালী ব্যাংক তুষভান্ডার শাখায় জমা করার কথা কিন্তু প্রধান শিক্ষক উক্ত একাউন্টে কোন টাকা জমা করেননি।
শুধু তাই নয় তিনি বিদ্যালয়ে পরিবেশবান্ধব কিছু গাছও কর্তন করে বিক্রি করে আত্মসাৎ করেছে। প্রধান শিক্ষক মনির উদ্দিন কে অপসারণ ও দুর্নীতি তদন্তের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা।
অধ্যক্ষের এসব অনিয়ম নিয়ে এলাকার কেউ প্রতিবাদ করলে তাকে উল্টো রাজনৈতিক নেতাদের দিয়ে হুমকি-ধমকি ও নানাভাবে হয়রানি করতেন তিনি।
৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনে পর থেকে এখন তিনি রাজনীতির ভোল পাল্টানোর চেষ্টা করে যাচ্ছেন।
এ ঘটনায় গত বুধবার (২ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার বরাবর অধ্যক্ষ মনির উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
অভিযোগ সুত্রে জানা গেছে, বিদ্যালয়ের বিগত ২০১৫ সাল হইতে অদ্যবধি টিউশন ফি কেউ পায়নি। শিক্ষকদের টাইম স্কেল পেতে প্রধান শিক্ষক কে দিতে হতো টাকা।
মাইদুল ইসলাম নামে এক সহকারী শিক্ষক এর কাছে দ্বিতীয় টাইম স্কেলের জন্য মোটা অঙ্কের টাকা দাবীসহ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়,
ভুয়া বিল করে টাকা আত্মসাত, কোচিং বাণিজ্য, উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়মসহ নিজের অপকর্ম চালায় অধ্যক্ষ মনির উদ্দিন।
নিয়ে অবিলম্বে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মনির উদ্দিনের পদত্যাগসহ স্কুলে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।
এ বিষয় প্রধান শিক্ষক মনির উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




Leave a Reply