1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

  • বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী আব্দুর রহিম রনি (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রায়কোট গ্রামের জয়নাল আবেদীন জনির একমাত্র ছেলে।

বুধবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সৌদি আরবের আলকাছিম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে তার কর্মস্থল রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে আলকাছিম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রনি গুরুতরভাবে আহত হন।

আব্দুর রহিম রনি জেলার চৌদ্দগ্রাম সরকারি কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পাস করেন। জীবিকার তাগিদে চলতি বছরের জুলাই মাসে তিনি সৌদি আরব যান। কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।

আব্দুর রহিম রনি’র চাচা মাস্টার জাফর আহম্মদ আপন বলেন, আমার ভাতিজা আব্দুর রহিম রনি সৌদি আরবের রিয়াদ এলাকায় একটি হোটেলে কাজ করতেন।

গতকাল রাতে রনিসহ কয়েকজনকে রিয়াদ থেকে তার মালিকানাধীন দাম্মাম এলাকার অন্য একটি হোটেলে স্থানান্তর করার জন্য গাড়িতে করে পাঠানো হয়। তাদের বহনকারী গাড়ি চালক ড্রাইভিং অবস্থায় ঘুমিয়ে গেলে একটি মালবাহী ট্রলি গাড়ির সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।

এতে রনি মারাত্মক ভাবে আহত হন। এ সময় পুলিশ সবাইকে উদ্ধার করে স্থানীয় আলকাছিম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। আজ দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews