1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভবিষ্যৎ বাংলাদেশ গড়াটাই আমাদের লক্ষ্য: এ্যানি

  • বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

ভবিষ্যৎ বাংলাদেশ গড়াটাই আমাদের লক্ষ্য: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়াটাই আমাদের লক্ষ্য। যেন সবার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে দেশটা সুন্দর হয়। আর এটিকেই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে আরটিভির ‘গণতন্ত্রের সংলাপ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গণতন্ত্রের ভিত যত শক্ত ও শক্তিশালী হবে মানুষের আস্থা তত বাড়বে এবং সবার প্রতি সবার শ্রদ্ধা বেড়ে যাবে। সুতরাং এই সরকারকে আমরা সহযোগিতার মধ্য দিয়ে গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করতে চাই।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, আন্দোলন করেছি। সেই আন্দোলন-সংগ্রামের ফসল এই অন্তর্বর্তী সরকার। সুতরাং, এই সরকারের দায়িত্ব হলো যত দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার মধ্য দিয়ে একটা টার্গেটে পৌঁছে নির্বাচনী রোডম্যাপকে সমাপ্ত করা।

তিনি আরও বলেন, আমরা এই প্রজন্মের চিন্তাকে প্রাধান্য দিচ্ছি। কারণ, আমরা যদি তাদের প্রাধান্য না দিই আগের আমলের চিন্তা করি, তাহলে মানুষ মেনে নেবে না। আমরা আমাদের টার্গেটে পৌঁছানোর সুযোগ থেকে বঞ্চিত হব।

এ্যানি বলেন, যারা গুম-খুন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, দেশ থেকে অর্থ পাচার ও লুট করেছে আমরা তাদের বিচার চাই। সেই সঙ্গে যিনি দেশটাকে ধ্বংস করেছেন, ৫ আগস্ট পালিয়ে গিয়েছেন সেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে হবে। তার সাঙ্গপাঙ্গদের বিচার করতে হবে এবং তা দৃশ্যমান হওয়া উচিত।

তিনি বলেন, একদিকে বিচার চলবে আরেকদিকে দেশ গড়ার কাজ চলবে। আমরা এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ শুধু অপরাজনীতিই করেনি, নিজেদের রাজনীতিও ধ্বংস করেছে।

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে এ্যানি বলেন, নির্বাচন আমরা এককভাবেও করতে পারি আবার জোটগতভাবেও করতে পারি। কিন্তু আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার,

জনগণ যদি ম্যান্ডেট দেয় তবে এককভাবে সরকার গঠনের কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা সবাইকে নিয়ে ঐকমত্যের সরকার গঠন করতে চাই। যেটা দশের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করবে।

তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তারপরও আমরা দলের পক্ষ থেকে সজাগ আছি।

দলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি ও লুটতরাজের সঙ্গে জড়িত হয় কিংবা আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews