1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টানা তৃতীয় হারে সিরিজ থেকে ছিটকে গেলো বাংলাদেশ

  • বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

বাংলা ওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগের দুই ম্যাচে পাকিস্তান এবং স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হেরেছিল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে কিউইদের কাছে ৪৮ রানে হেরেছে টাইগাররা। আর এই হারে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গিয়েছে তারা।

বুধবার (১২ অক্টোবর) ক্রাইস্টার্চের হ্যাগলি ওভালে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও ছিল কিউই ব্যাটসম্যানরা। পঞ্চম ওভারে ওপেনার ফিন অ্যালেনকে ফেরালেও পাওয়ারপ্লেতে ৫৪ রান তুলে ফেলে স্বাগতিকরা।

এরপর মার্টিন গাপটিলের সঙ্গে মিলে ৮২ রানের জুটি গড়ে তোলেন আরেক ওপেনার ডেভন কনওয়ে। ৩৪ রান করে গাপটিল ফিরে গেলেও কনওয়ে অর্ধশতক তুলে নেন। পরবর্তীতে ইনিংসের ১৭তম ওভারে দলীয় ১৬১ রানে আউট হন ৬৪ রান করা কনওয়ে।

তবে কনওয়ে ফিরে গেলেও নিউজিল্যান্ডের রানের চাকা সচল ছিল। একপর্যায়ে তা ২০০ এর গণ্ডিও পেরিয়ে যায়। এর মূল কৃতিত্ব গ্লেন ফিলিপসের। দুটি বাউন্ডারি এবং পাঁচটি ছয়ে মাত্র ২৪ বল খেলে.৬০ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কিউইরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে অন্য কোনো দল বাংলাদেশের বিপক্ষে দুবারের বেশি ২০০ করতে পারেনি। প্রথম দল হিসেবে নিউজিল্যান্ড সেটি করে দেখিয়েছে। বাংলাদেশি বোলারদের মধ্যে এবাদত হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন দুটি করে উইকেট পান।

২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। দুবার জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে না পেরে দলীয় ২৪ রানে ফিরে যান ১১ বলে ১২ রান করা ওপেনার নাজমুল হোসেন শান্ত। এরপর লিটন দাস এবং দলে ফেরা সৌম্য সরকার রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও দুজনই ব্যাক্তিগত ১৭ রানে আউট হয়ে যান।

বাংলাদেশের ইনিংসের পরের অংশটুকু পুরোটাই সাকিবময়। ৪৪ বল খেলে ৮টি চার এবং ছয়ে ৭০ রান করেন এই ৩৪ বছর বয়সী। তবে বাঁহাতি অলরাউন্ডারকে আর কেউ যোগ্য সঙ্গ দিতে না পারায় নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬০ রানেই থেমে যায় টাইগারদের সংগ্রহ।

বৃহস্পতিবার একই ভেন্যুতে বাংলা ওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের জন্য নিয়মরক্ষার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে সকাল ৮টায়। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews