টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামের মোস্তফা ফকিরের ছেলে। সে অনার্স পড়ুয়া ছাত্র ছিলো। স্থানীয় ১ নং ইউপি সদস্য নাজমুল ইসলাম (জামাল) বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, রবিবার সন্ধা সাড়ে ৬টার দিকে নাজমুলদের মুরাইদ বাজারে নিজস্ব গাড়ির ডিজিটাল ওয়েট স্কেল এবং কার ওয়াস গ্যারেজে নাজমুল ইলেকট্রিক লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ সময় পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় গারোবাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ এখনো থানায় আসেনি। আসলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply