1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৪ স্কুলশিক্ষার্থীর

  • রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৪ স্কুলশিক্ষার্থীর

কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় দুই বোনসহ ৪ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— দুই বোন মারিয়া (১২) ও তানজিলা (১১) এবং তাদের সহপাঠী মিম (১২) ও বিথি (১২)। নিহত মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে, দুই বোন মারিয়া ও তানজিলা পালন শেখের মেয়ে ও বিথি হেলাল উদ্দিনের মেয়ে। তাদের পরিবারে ও পুরো এলাকায় শোকের মাতম চলছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে পবিত্র কোরআন পড়া শেষে শিশু শিক্ষার্থীরা দলবেঁধে বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে সড়ক পার হবার সময় কুষ্টিয়া অভিমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে।

এ সময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তানজিলা ও বিথি মারা যায়। আহত ফাতেমা ও মারিয়াকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিহত তানজিলার বোন মারিয়ারও মৃত্যু হয়। আহত ফাতেমার অবস্থাও গুরুতর বলে জানান চিকিৎসক।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, চার শিশুর মৃত্যুর প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনগণ। পরে সকাল সাড়ে ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ থেকে সরে আসে জনতা।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews