1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত

  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত

রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর।ভারতের মহারাষ্ট্রে রাসুলুল্লাহ (সা.) -এর নামে জঘন্য কটূক্তির ঘটনায় প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

কর্মসূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও সেক্রেটারি মাওলানা মামুনুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ

রাসুল (সা.)-এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না।

ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে নেতারা হেফাজতের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশের আপামর তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews