1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দাবি মেনে নেওয়ায় আশুলিয়ায় অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু

  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

দাবি মেনে নেওয়ায় আশুলিয়ায় অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু

দাবিদাওয়া মেনে নেওয়ায় সাভারের আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। তবে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আজও বন্ধ রয়েছে ৯টি কারখানা। এ ছাড়া ৮টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এ তথ্য জানান।

তিনি বলেন, কয়েকটি পোশাক কারখানা বকেয়া বেতন দিতে না পারায় বন্ধ রেখেছে। আবার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও বকেয়া বেতনের জন্য কর্মবিরতি পালন করছে। ১৭টি পোশাক কারখানার মধ্যে ৯টি পোশাক কারখানা ১৩ (১) ধারায় বন্ধ এবং ৮টি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও সেনা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

শিল্প পুলিশ জানায়, আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানায় শ্রমিকরা দাবি মেনে নিয়েছেন। এতে বিজিএমইএ সিদ্ধান্ত মোতাবেক অনেক পোশাক কারখানায় উৎপাদন শুরু করেছে। তবে ডিইপিজেডের ভেতরে চারটি পোশাক কারখানা ও জেনারেশন নেক্সট নামে একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এ ছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকায় অন্তত ৯টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু গণমাধ্যমকে বলেন, অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা উৎপাদনে যোগ দিয়েছেন। তবে বকেয়া বেতনসহ কিছু কারখানায় দাবি নিয়ে সমস্যার সমাধান হয়নি। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের জন্য যোগাযোগ করা হচ্ছে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews