1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হাতীবান্ধায় শিক্ষক নিয়োগ বাণিজ্যর অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

হাতীবান্ধায় শিক্ষক নিয়োগ বাণিজ্যর অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম ডি নজরুল ইসলাম;লালমনিরহাট:জেলা

প্রতিনিধিঃ  

হাতীবান্ধায় শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলনপ্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র বর্মন এর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও বৈধ প্রভাষক-কে বাদ দিয়ে অবৈধভাবে অর্থের বিনিময়ে অন্য দুই ব্যক্তিকে প্রভাষক পদে এমপিও ভূক্তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলন করেন ওই প্রতিষ্ঠানের  ভুক্তভোগী উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন (মাকেটিং) বিষয়ের প্রভাষক সত্যেন্দ্রনাথ সাজোয়াল ও ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আফতাবুর রহমান।

সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, গত ১৫ জানুয়ারী ২০১৫ ইং তারিখে এবং গত ০৩/০৯/২০১৩ ইং তারিখে আমরা যোগদান করে আমরা নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছি। তৎকালীন অধ্যক্ষ অনিল চন্দ্র রায় অবসর গ্রহন করলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জ্যোতিষ চন্দ্র বর্মন দায়িত্ব গ্রহন করেন।

পরবর্তীতে কলেজ শাখা এমপিও ভূক্তির আদেশ হলে অধ্যক্ষ আমাদের কাছে এমপিও ভূক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করেন। আমরা দু’জনেরই টাকা দিতে অস্বীকৃতি জানালে তৎকালীন সভাপতি ও পাটিকাপাড়া ইউনিয়ন

পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র বর্মন দলীয় প্রভাব খাটিয়ে আমাদের প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে বাঁধা সৃষ্টি করে। এক পর্যায়ে আমাদেরকে নাশকতার মামলায় ফাঁসানোর চেষ্টা করে।  

পরবর্তীতে সত্যেন্দ্রনাথ সাজোয়াল এর পদে স্বপন কুমার রায় ও আফতাবুর রহমান এর পদে তৈয়ব আলীকে জালজালিয়াতি মাধ্যমে ভুয়া নিয়োগ দেখিয়ে এমপিও ভূক্তির জন্য ফাইল প্রেরণ করে এবং এমপিও ভূক্তি করেছেন বলে আমরা জানতে পেরেছি।

গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে মহা-পরিচালক বরাবর অভিযোগ করি। অভিযোগ দেওয়ার পরেও এমপিও আবেদন গ্রহন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তৎকালীন অধ্যক্ষ এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ উভয়ের শিক্ষক কর্মচারীরতালিকায় আমাদের নাম অর্ন্তভূক্ত রয়েছে। 

আমরা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা অবস্থায় ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন সহ অত্র প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে আমাদের নাম ভোটার তালিকায় রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান বুরো ব্যানবেইচ এ আমাদের নাম ২০২২ সাল পর্যন্ত অর্ন্তভূক্ত রয়েছে। ২০২৩ সালে ব্যানবেইচ এ দলিয় প্রভাব খাটিয়ে ভূয়া ব্যক্তির নাম অর্ন্তভূক্ত করেন। আমরা চাকুরীতে কর্মরত থাকা অবস্থায় তাদের নাম ব্যানবেইচ এ অর্ন্তভূক্ত ও এমপিও ভূক্তির জন্য ফাইল প্রেরণ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র বর্মন চরম দূর্নীতি করেছেন।

এ বিষয়ে পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র বর্মন এর সাথে কথা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। 

আমি ২০২২ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের পর  শিক্ষক কর্মচারীর তালিকা অনুযায়ী এমপিও ভুক্তির ফাইল প্রেরন করি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews