1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে ভূঞাপুরে স্মারকলিপি ও মানববন্ধন

  • মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে ভূঞাপুরে স্মারকলিপি ও মানববন্ধন

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস: 

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি সেলিমুজ্জামান তালুকদার সেলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ভূঞাপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সোবাহান,

টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, নিকরাইল বেগম মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অর্চনা শর্মা,

বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেসি ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম তালুকদার, কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হালিমুজ্জামান প্রমুখ।

এসময় বক্তারা বলেন- মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় সকল বৈষম্য দূর করে জাতীয়করণের মাধ্যমে সরকারিভাবে বেতন ভাতা ও সকল সুযোগ-সুবিধা প্রদান করা সহ বিশ্বের সাথে তাল মিলিয়ে

শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী  করতে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ডাক দেন তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews