1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ

লাঞ্চের আগেই অলআউট বাংলাদেশ, বড় জয় ভারতের

  • রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

লাঞ্চের আগেই অলআউট বাংলাদেশ, বড় জয় ভারতের

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে উড়ছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে বড় কিছু করার প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল শান্ত বাহিনী। তবে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন পার্থক্য রয়েছে চেন্নাই টেস্টে তা ভালোভাবেই বুঝতে পেরেছে বাংলাদেশ দল। চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩৭৬ রান করেছিল ভারত। জবাব দিতে নেমে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

এতে টাইগারদের ফলোঅন করানোর সুযোগ থাকলেও ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত।

এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৪ রান। জবাব দিতে নেমে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে ২৮০ রানের বড় জয় পায় ভারত।

রোববার (২২ সেপ্টেম্বর) চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের দেখে শুনে খেলতে থাকেন সাকিব-শান্ত। আগের দিন শান্ত ৬০ বলে ৫১* রান এবং সাকিব ১৪ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন।

তবে চতুর্থ দিনে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব। ৫২তম ওভারে অশ্বিনের বলে ক্যাচ আউট হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ৫৬ বলে ২৫ রান করেন তিনি। এদিন ইনিংস বড় করতে পারেননি লিটনও।

১০ বলে ১ মাত্র রান করে জাদেজার বলে ক্যাচ তুলে দেন এই ডান হাতি ব্যাটার। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন শান্ত। ৬ রান করে মিরাজ আউট হলেও পিচে নিজেকে ধরে রাখতে পারেননি শান্ত। ৮২ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি।

এরপর তাসকিন আহমেদ ৫ রানে এবং ৭ রান করে হাসান মাহমুদ আউট হলে রানে অলঅউট হয় বাংলাদেশ। এতে ২৮০ রানের বড় জয় পায় ভারত।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। তিন উইকেট নেন আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা। এ ছাড়াও ১ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews