বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মো. নয়ন মিয়া (২৮) হাসপাতালের বিছানায় ৪৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সে মারা যায়।
নয়ন লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোব্দা এলাকায় লোকমান হোসেনের ছেলে। সে ঢাকা কাঁঠালবাগান এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতো। ওই এলাকায় সে মোটরসাইকেলের একটি গ্যারাজে কাজ করতেন।এক সন্তানের জনক নয়ন নিজের পরিবারে তিন ভাই ও দুই বোনের মধ্যে ছিলেন সবার বড়।
মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, ‘নয়নের মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা রয়েছে।’
নয়নের শ্বশুর এরশাদুল হক বলেন, ‘গত ৫ অগাস্ট বিকেলে নয়ন কাঁঠালবাগান একালার একটু সামনে বাংলামোটরের রাস্তায় যাওয়ামাত্র মাথায় গুলিবিদ্ধ হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টায় ওর মৃত্যু হয়।’
শহিদ নয়নের বাবা লোকমান হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পুলিশের গুলি আমার ছেলে নয়নের ডান কান ছিঁড়ে মাথার মস্তিষ্কের এক পাশ দিয়ে চলে যায়।
এতে সে গুরুতর আহত হয়ে হাসপাতালে টানা ৪৮দিন চিকিৎসাধীন থেকে শুক্রবার সকালে মারা যায়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখেছে।
লাশ রোবরার দেওয়ার কথা। মরদেহ এনে গ্রামের বাড়ি লালমনিরহাটে দাফন করা হবে। তিনি ছেলে হত্যার বিচার দাবী করেছেন।
স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, নয়ন মিয়া এলাকায় একজন ভালো ছেলে ছিলেন। কোন সে প্রতিবাদ করতো।
ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এলাকায় মরদেহ এলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।




Leave a Reply