1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

৩০০ আসন নিয়েও শেখ হাসিনা টিকে থাকতে পারেননি: শাকিলউজ্জামান

  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

৩০০ আসন নিয়েও শেখ হাসিনা টিকে থাকতে পারেননি: শাকিলউজ্জামান

চাঁদাবাজি ও ভোট ডাকাতির কারণে ৩০০ আসন নিয়েও শেখ হাসিনা ক্ষমতায় টিকতে পারেননি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের যুব অধিকার পরিষদের আয়োজনে সাত দফা দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাকিলউজ্জামান বলেন, যারা গণঅভ্যুত্থানের পর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন তারা সাবধান হয়ে যান। আপনারা মনে করবেন না যে এক চাঁদাবাজকে (শেখ হাসিনা) আমরা দূর করেছি বলে আপনাদের সুযোগ দেব।

দেশে আর কোথাও চাঁদাবাজি হতে দেব না। রিকশাচালকরা আমাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তাদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে। গণঅধিকার পরিষদ সেভাবে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে।

টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি সৈয়দ প্লাবন আহমেদ,

কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, টাঙ্গাইল ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলীসহ কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews