1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

সাংবাদিকদের নিয়ে আদেশ সংশোধন করল ইসি

  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

সাংবাদিকদের নিয়ে আদেশ সংশোধন করল ইসি

সার্বিক নিরাপত্তা রক্ষার নামে ‘সাংবাদিকদেরও হুমকি’ মনে করে জারি করা অফিস আদেশ আপত্তির মুখে সংশোধন করল নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানে সাংবাদিকদের কোনো বাধা না থাকার কথা জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য জানিয়েছে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি গণমাধ্যমকে বলেন, পূর্বের অফিস আদেশটি সংশোধন করা হয়েছে। সচিব স্যার বলেছেন কোনো সমস্যা নেই। আপনারা আগের মতোই কাজ করবেন।

এর আগে, সকালে এক অফিস আদেশ জারি করে সংস্থাটি। এতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেবাপ্রত্যাশী, নির্বাচন কমিশন সচিবালয়, আইডিইএ-২ (স্মার্টকার্ড) প্রজেক্ট, ইভিএম প্রজেক্ট, সিবিটিইপি প্রজেক্ট,

সেবাদানকারী প্রতিষ্ঠান পিডব্লিউডির কর্মকর্তা-কর্মচারীদের ছাড়া অতিথি এবং সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পরে নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শুধু মিডিয়া সেন্টার সাংবাদিকদের জন্য খোলা থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সাংবাদিকরা আপত্তি জানান। নির্বাচন কমিশনের খবর সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি আকরামুল হক সায়েম ইসি সচিব শফিউল আজিমের কাছে বিষয়টি তুলে ধরলে তিনি তা সংশোধন করার কথা বলেন।

পরবর্তীতে বিকেলে নতুন এক অফিস আদেশ জারির মাধ্যমে সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পরে নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার বিষয়টি প্রত্যাহার করে নেওয়া হয়।

সূত্র : আনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews