1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সমাপ্তির আশ্বাস রাশিয়ার

  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সমাপ্তির আশ্বাস রাশিয়ার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সমাপ্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এমন আশ্বাস দেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি রাশিয়ান সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা জ্বালানি নিরাপত্তা,

খাদ্য নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা এবং আইসিটি, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন।

উভয়পক্ষ ঢাকা-মস্কোর দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পররাষ্ট্র সচিব রাশিয়ার চলমান সহায়তা, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত প্রকল্পের সফল সমাপ্তি নিশ্চিত করার বিষয়ে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

পররাষ্ট্র সচিব রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোয় দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews