বুধবার (১৮ সেপ্টেম্বর) ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রমজান আলী ওই ইউনিয়নের ফলিমারী বকশিটারী গ্রামের আহাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেননি রমজান আলী।
বুধবার সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়দের ধারণা, রাতে বাড়ি ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

Leave a Reply