1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ঢাকা উদ্যানে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-গুলি উদ্ধার

  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

ঢাকা উদ্যানে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-গুলি উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভালবার এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দিনগত রাতে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান নদীর পাড় এলাকায় অভিযান চালায়।

সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভালবার, ৯ রাউন্ড গুলি, ২টি খালি গুলির খোসা ও ২টি পিস্তল কভার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews