টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুনুর রশিদ এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক,
আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন,
অর্থ সম্পাদক মামুন সরকার, সাংবাদিক আল আমিন শোভন, কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, মাহমুদুল হাসান, মোঃ নাসির উদ্দিন, তৌফিকুর রহমান মানিক, খন্দকার মাসুদ রানা, আরিফুজ্জামান তপু প্রমুখ।

Leave a Reply