1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় শ্রীপুরের টেংরা বাজার থেকে তাকে গ্রেফতার করে। কামাল হোসেন শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের ধনু মোড়লের ছেলে।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা করে কারারক্ষীদের জিম্মি করেন। এসময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী কামাল হোসেন

বৈদ্যুতিক পিলার (জিআই পাইপ) ভেঙ্গে মই বানিয়ে কারাগারের পশ্চিম পাশের সীমানা প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সে ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়।

এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান জিএমপির কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-১ ওই মামলা আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। বিশ্বস্ত র‌্যাব সূত্রে জানতে পারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী কামাল হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজার এলাকা আত্মগোপনে আছে।

পরে টেংরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews