ভূঞাপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপি’র দোয়া মাহফিল
টাঙ্গাইলের ভূঞাপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিড়ি শ্রমিক কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ সাহেব আলী প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহার সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীন,
সিনিয়র সহ-সভাপতি খায়রুল মাস্টার, সহ-সভাপতি ইয়াসিন আলী মন্ডল, সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলম মন্ডল,
মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রবি, সাবেক কোষাধ্যক্ষ হান্নান সরকার, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক
এসময় আরো উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রুবেল মন্ডল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply