1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

সুশাসনের জন্য ২০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

  • রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

সুশাসনের জন্য ২০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

সুশাসন, অর্থনৈতিক ও সামাজিক সুযোগের জন্য ২০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। রবিবার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএসএআইডির মধ্যে একটি চুক্তি পুনঃনবায়ন হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০২১ সালে ছয় বছরের মেয়াদে প্রায় ১০০ কোটি ডলার সহায়তা দেওয়ার জন্য ডেভেলপমেন্ট অবজেকটিভ গ্রান্ট চুক্তি সই হয়। ওই চুক্তির অধীনে পাঁচ দফায় যুক্তরাষ্ট্র প্রায় ৪৩ কোটি ডলার দিয়েছে। রবিবার সই হওয়া ষষ্ঠ দফার চুক্তিতে ২০ কোটি ডলার দেওয়া হবে।

এদিকে সফররত মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইমারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা মো. সালেহউদ্দিনের সঙ্গে বৈঠক হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে এক ফেসবুক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে ভালো লেগেছে।

আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews