1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভুয়াদের চিহ্নিত ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম

  • রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

ভুয়াদের চিহ্নিত ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম

ভুয়াদের চিহ্নিত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

ফারুক ই আজম বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিতে চায় রাষ্ট্র। যারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে তাদের বিচার হবে।

উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধা কোটায় কতজন মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি হয়েছে তা যাচাই-বাছাই চলছে। সেখানে কতজন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান চাকরি পেয়েছে তাদের ঠিক রেখে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানের বিষয়ে সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাসংক্রান্ত ৩ হাজারের অধিক মামলা রয়েছে এরা আদালতে স্থগিতাদেশ নিয়ে সুবিধা বহাল রেখেছে।

ফারুক ই আজম বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিষয়ে সিদ্ধান্ত হতো। মন্ত্রণালয় সেখানে তদারকি করতো না।

বন্যা পুর্নবাসন কার্যক্রম নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ হয়নি। আরও এক সপ্তাহ লাগবে।

বন্যায় পুর্নবাসন কমসূচিতে সাহায্য ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে। বিষয়টি তারা বিবেচনায় নিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

সূত্র : অনলা্ইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews