1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাজশাহী মেডিকেলে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা

  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

রাজশাহী মেডিকেলে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মেরিনা আক্তার (২৮)। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে এসব শিশুর জন্ম হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহিদার তত্ত্বাবধানে রয়েছে নবজাতক ও তাদের মা মেরিনা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদ্যজাত নবজাতক পাঁচজন ছেলে সন্তান। বর্তমানে তারা সুস্থ রয়েছে এবং মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে, দুপুর ১২টায় মেরিনাকে প্রসবব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। এরপরই একে একে সিজারের মাধ্যমে পাঁচটি সন্তান জন্ম দেয় মেরিনা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মেরিনা আক্তারের বাড়ি নওগাঁর বদলগাছির শ্রীরামপুর এলাকায়। তার স্বামীর নাম আব্দুল মজিদ। তিনি মালয়েশিয়া প্রবাসী। এর আগেও মেরিনার দুটি কন্যাসন্তান জন্ম দেয় একজনের নাম সুমাইয়া (১০) অপরজনের নাম সুরাইয়া (৬) বছর। এরইমধ্যে মেরিনা ও মজিদের ঘরে যুক্ত হলো নতুন পাঁচ সন্তান।

মেরিনার আত্মীয় নয়ন বাবু জানান, গর্ভে ২টি সন্তান থাকলেই কোনো না কোনো সমস্যা হয় প্রসূতির। এক্ষেত্রে ৫ সন্তান জন্ম দিলেও তেমন কোনো সমস্যা হয়নি প্রসূতির মেরিনার। পরিবারের সদস্যরাও অনেক খুশি হয়েছেন।

এদিকে মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা ভিড় করছেন একনজর সেই নবজাতকদের দেখার জন্য।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, নবজাতকরা এখন পর্যন্ত সুস্থ রয়েছে এবং তাদেরসহ মা মেরিনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews