1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত বিডি টাইমসের সম্পাদক নোমান রহমান

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত বিডি টাইমসের সম্পাদক নোমান রহমান

কুষ্টিয়া অফিস :

তিতাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা পেট্রোবাংলায় বিভিন্ন দাবী-দাবা নিয়ে হামলা ও ভাংচুর চালায়। আজ মঙ্গলবার (১০’ই সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষুব্ধরা কারওয়ান বাজারে অবস্থিত পেট্রোবাংলা প্রধান কার্যালয় পেট্রো সেন্টারের নিচতলায় হামলা চালায়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন বিদি টাইম্স নিউজের সাংবাদিক নোমান রহমান।

তিতাসের কর্মকর্তা-কর্মচারীরাদের হামলার চভিডিও ধারণ করার সময় সিবিএর কিছু নেতা রড, লাঠি-সোটা দিয়ে আঘাত করে, ক্যামেরা ছুড়ে ফেলে বেধড়ক পেটাতে থাকে।

বিক্ষুদ্ধ কর্মকর্তা-কর্মচারীদের দাবি, তিতাসের কর্মকর্তাদের মধ্য থেকেই এমডি নিয়োগ দেওয়া হোক। এ দাবিতেই মঙ্গলবার সকালে পেট্রোবাংলা কর্যালয়ের নিচে এসে বিক্ষোভ শুরু করেন তারা। এক পর্যায়ে তারা হামলা চালায় বলে অভিযোগ পেট্রোবাংলার কর্মচারীদের।

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ’র চুক্তি গত ২১ আগস্ট শেষ হয়ে যায়। এরপর মেয়াদ না বাড়িয়ে ৯ সেপ্টেম্বর চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এরপর গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়। জিটিসিএল-এর এমডি পদের দায়িত্ব পালনের আগে তিনি পেট্রোবাংলার জিএম ছিলেন।

পেট্রোবাংলার কর্মচারী আকের আলী সাংবাদিকদের বলেন, এখানে অতর্কিতে হামলা চালানো হয়েছে। সামনে আমাদের যাকে পেয়েছে এলোপাতাড়ি মারধর শুরু করে। আমরা কোনো কিছু বোঝার আগেই কিল, ঘুষি, লাথি মেরেছে। বাইরে যাওয়ার জন্যে মেইন গেটের কাছে এলে আমাকে লাঠিসোঁটা দিয়ে আঘাত করে।

কারা হামলা চালিয়েছিল জানতে চাইলে আকের আলী বলেন, আমি বেশ কয়েকজন তিতাসের কার্ডধারীকে দেখতে পেয়েছি। মনে হয় উনারা তিতাসেরই। এছাড়া আর কোনো লোকজনকে চিনতে পারিনি।

এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার গণমাধ্যমকে বলেন, বিদি টাইম্স নিউজের সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়, আমি দুঃখ প্রকাশ’সহ দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দেন।

তিতাসের লোকজনের দাবি হচ্ছে তাদের কর্মকর্তাদের মধ্য থেকে এমডি করতে হবে। কিন্তু পেট্রোবাংলার সিনিয়রিটির তালিকায় তিতাস গ্যাসের শীর্ষ ৫০-৬০ এর মধ্যেও কেউ নেই। আবার অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

এটা করে একশ্রেণির লোকজন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে। অন্তর্বতী সরকারের নীতি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।

তিনি আরও বলেন, আমরা পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করেছি। যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews