1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শাহরাস্তি প্রেস ক্লাবের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ অব্যাহত

  • মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

শাহরাস্তি প্রেস ক্লাবের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণ অব্যাহত

শাহরাস্তি উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রাস্তাঘাট ডুবে যাওয়ায় এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যাকবলিতদের। ৭৯টি আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতরা এখনও অবস্থান করছেন।

শাহরাস্তি উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতির পরপরই দুর্গতদের পাশে দাঁড়িয়েছে শাহরাস্তি প্রেস ক্লাব। আর্থিক ও শারীরিকভাবে এগিয়ে এসেছে সংগঠনটির সদস্যরা।

সোমবার (১ সেপ্টেম্বর) শাহরাস্তি প্রেস ক্লাবের উদ্যোগে সীমান্তবর্তী কৃষ্ণপুর এলাকায় দুর্গতদের নগদ অর্থ, শিশু ও বয়স্কদের পোশাক, কয়েল, সাবান, বিছানার চাদর বিতরণ করা হয়। ২ সেপ্টেম্বর সুচিপাড়া ডিগ্রি কলেজ ও পঞ্চনগর আইডিয়াল উচ্চবিদ্যালয়,

উঘারিয়া উচ্চবিদ্যালয় ও আয়নাতলি উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে নগদ অর্থ, পোশাক, প্রয়োজনীয় ওষুধ, কয়েল, সাবান বিতরণ করা হয়। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল আশ্রয়কেন্দ্রে নিয়োজিত কর্তৃপক্ষের হাতে এ সব সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, সুচিপাড়া উ. ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর, পঞ্চনগর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আ. রহিম, উঘারিয়া উচ্চবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ডা. সাব্বির।

শাহরাস্তি প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সেন্টু, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, অর্থ সম্পাদক জামাল হোসেন, সাংবাদিক হাসানুজ্জামান, জসিম উদ্দিন, হাসান আহমেদ বাবলু, ফয়সাল আহমেদ, আবু মুসা আল সিহাব, আহসান হাবীব, জাহাঙ্গীর আলম প্রমুখ।

উল্লেখ্য, শাহরাস্তি প্রেস ক্লাবের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রেসক্লাব সভাপতি জানিয়েছেন। ৩ সেপ্টেম্বর খিলা বাজার আশ্রয়কেন্দ্রে ও গ্রাম খিলা, ঘুঘুরচপ, মনিপুরসহ বেশ কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করা হবে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews