1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ৫৪ জনের নামে ৩ মামলা

  • সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ৫৪ জনের নামে ৩ মামলা

রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রীর ছেলে মিতুল হাকিম, সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ্বাসসহ ৫৪ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর নাম উল্লেখ করে পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে দ্রুত বিচার আদালত ও পাংশা আমলি আদালতে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে মামলা তিনটি দায়ের করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক মামলা তিনটি পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পিবিআইকে তদন্তভার দিয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা।

মামলা ৩টির বাদী হলেন- পাংশা উপজেলা গুধিবাড়ি গ্রামের মৃত আ. করিম মোল্লার ছেলে মো. আজিজুল ইসলাম রাজা (৬৫), পাংশার মাগুরাডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন খন্দকার (৪০) ও পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে মাসুদ রানা জনি (৩৬)।

জানা যায়, গুধিবাড়ি গ্রামের আ. করিম মোল্লার ছেলে আজিজুল ইসলাম রাজা বাদী হয়ে ৬ জনসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন, পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন খন্দকার বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমসহ ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জন ও একই গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে মাসুদ রানা জনি বাদী হয়ে ১৭ জনসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে রাজবাড়ী আদালতের অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা বলেন, মাসুদ রানা জনির মামলাটি ওসি ডিবি, আজিজুল ইসলামের মামলাটি ওসি পাংশা ও সুমন খন্দকারের মামলাটি পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র:অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews